হৃদ্যন্ত্র সুস্থ রাখতে সঠিক জীবনযাপন জরুরি। সঠিক জীবনযাপনের অন্যতম অংশ সঠিক খাদ্যাভ্যাস। করোনারি ধমনিতে চর্বি জমা হৃদ্রোগের অন্যতম কারণ।
হৃদ্যন্ত্র সুস্থ রাখতে সঠিক জীবনযাপন জরুরি। সঠিক জীবনযাপনের অন্যতম অংশ সঠিক খাদ্যাভ্যাস। করোনারি ধমনিতে চর্বি জমা হৃদ্রোগের অন্যতম কারণ। রক্তে শর্করার মাত্রা ও রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে হৃদ্রোগের ঝুঁকি বাড়ে। তাই হৃদ্বান্ধব খাবার বলতে মূলত কম লবণ, কম তেল–চর্বিযুক্ত ও চিনিমুক্ত খাবার বোঝায়। এর বাইরে কিছু খাবার রয়েছে, যেগুলো হৃৎপিণ্ডের জন্য উপকারী।