শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
ফেসবুক ইউটিউব

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের সময় এবার ২২ দিন বৃদ্ধি

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিতে আবেদনের সময় আবার বৃদ্ধি করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদানকারী কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিতে প্রাথমিক আবেদনের সময় আবারও বৃদ্ধি করা হয়েছে। এবার আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে ২২ দিন। নতুন সূচি অনুযায়ী অনলাইনে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ২২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের অন্য সব শর্ত অপরিবর্তিত থাকবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ভর্তি পরীক্ষার সময় ও কেন্দ্রের তালিকা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
সর্বশেষ খবর
ডিজিটাল লেনদেন প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬
বদলে যাচ্ছে অর্থনীতি প্রকাশিত: ০২ জুলাই ২০২৬
ইসলামী ক্যালেন্ডার প্রকাশিত: ০২ জুলাই ২০২৬
হার্ট সুস্থ রাখার ৫ খাবার প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬